| ১১ |
দরদাতার যোগ্যতা |
-
১. নিলাম ক্রয়কারী প্রতিষ্ঠান যাদের হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর পরিশোধ প্রত্যয়ন, ভ্যাট নিবন্ধন সনদপত্র রয়েছে তারাই নিলামে অংশগ্রহণ করতে পারবেন।
-
২. ন্যূনতম টাকা ১,১০,০০,০০০.০০ (এক কোটি দশ লক্ষ) মাত্র -এর ব্যাংক সলভেন্সি (স্থিতিসহ)/ব্যাংক স্টেটমেন্ট (অন্যূন ৩ মাস)/ব্যাংক ক্রেডিট লেটার দাখিল করতে হবে।
|
| ১২ |
ই-অকশনের আবেদন ফী |
৳ ৫,০০০.০০ /=
(পাঁচ হাজার) মাত্র (অফেরতযোগ্য) আবেদন ফি হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকে জমাদানের মাধ্যমে ই-নিলামে অংশগ্রহণ করতে হবে।
|
| ১৩ |
দরপত্র/নিলামের জামানত |
৳ ১১,০০,০০০.০০ (এগারো লক্ষ) মাত্র (ফেরতযোগ্য) সংশ্লিষ্ট ব্যাংকে নিলামের সিকিউরিটি মানি হিসেবে জমাদানের মাধ্যমে নিলামের শিডিউলে অ্যাক্সেস করতে হবে।
|
| ১৪ |
কাজ সমাপ্তির সময় |
ডেলিভারি অর্ডার জারীর ৯০ দিনের মধ্যে।
|
| ১৫ |
দরপত্র আহ্বানকারী কর্মকর্তার নাম |
তপন কুমার মন্ডল
|
| ১৬ |
দরপত্র আহ্বানকারী কর্মকর্তার পদবী |
Superintending Engineer |
| ১৭ |
দরপত্র আহ্বানকারী কর্মকর্তার দাপ্তরিক ঠিকানা |
কমলাপুর রেলওয়ে কলোনি জিআইএস উপকেন্দ্র ভবন, শাহজাহানপুর, ঢাকা-১২১৭। |
| ১৮ |
দরপত্র আহ্বানকারী কর্মকর্তার ফোন নম্বর |
02-48317691 |
| ১৯ |
শর্তাবলী |
-
১. এটি একটি অন-লাইন ভিত্তিক নিলাম প্রক্রিয়া। নিলামে আগ্রহী দরদাতাগণ https://auction.dpdc.org.bd ওয়েবসাইটের মাধ্যমে নিলামে অংশগ্রহণ করতে পারবেন। এজন্য দরদাতাকে ডিপিডিসি’র ই-অকশন সিস্টেমে নিবন্ধিত হতে হবে। ই-অকশন সিস্টেমে নিবন্ধনের জন্য দরদাতা কোম্পানির নাম, ই-মেইল ও মোবাইল নম্বর প্রয়োজন হবে।
-
২. ডিপিডিসি’র ই-নিলাম পোর্টালের মাধ্যমে অনলাইনে নিলাম দরপত্র দাখিল করতে হবে। সরাসরি, ডাক, কুরিয়ার সার্ভিস কিংবা ই-মেইলের মাধ্যমে প্রাপ্ত “নিলাম দরপত্র” গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।
-
৩. ই-অকশন সিস্টেমে নির্দিষ্ট তারিখ ও সময়ের মধ্যে নিলাম দরপত্র দাখিল করতে হবে।
-
৪. ই-নিলাম পোর্টাল ব্যবহার করে কোন ধরনের কারিগরি ত্রুটির (ইন্টারনেট সংযোগ না থাকা বা ধীর গতি / corrupted/ virus infected file ডাউনলোড বা আপলোড করতে না পারা ইত্যাদি) জন্য যথা সময়ে দর প্রদান করতে না পারার দায় কর্তৃপক্ষ বহন করবে না; বরং দরদাতার উপর বর্তাবে।
-
৫. আংশিক মালামালের জন্য দরপত্র দাখিল করা যাবে না এবং তা গ্রহণযোগ্য হবে না।
-
৬. শর্তাধীন/শর্তযুক্ত (Conditional) নিলাম দর গ্রহণযোগ্য হবে না।
-
৭. দরপত্র প্রস্তাবের বৈধতার মেয়াদ দরপত্র দাখিলের শেষ সময় হতে ১২০ (একশত বিশ) দিন পর্যন্ত বলবৎ থাকবে।
-
৮. হালনাগাদ ট্রেড লাইসেন্স (স্ক্যানড কপি) অনলাইনে দাখিল করতে হবে।
-
৯. হালনাগাদ আয়কর পরিশোধ সনদপত্র (স্ক্যানড কপি) অনলাইনে দাখিল করতে হবে।
-
১০. ১৩ ডিজিটের বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার সহ ভ্যাট নিবন্ধন সনদপত্র (স্ক্যানড কপি) অনলাইনে দাখিল করতে হবে।
-
১১. ন্যূনতম টাকা ১,১০,০০,০০০.০০ (এক কোটি দশ লক্ষ) মাত্র -এর ব্যাংক সলভেন্সি (স্থিতিসহ)/ ব্যাংক স্টেটমেন্ট (অন্যূন ৩ মাস)/ ব্যাংক ক্রেডিট লেটার (স্ক্যানড কপি) অনলাইনে দাখিল করতে হবে। সংশ্লিষ্ট ডকুমেন্ট ইস্যুর তারিখ দরপত্র আহ্বান ও দরপত্র উন্মুক্তকরণ তারিখের মধ্যে হতে হবে।
-
১২. প্রতিষ্ঠানের মালিকের জাতীয় পরিচয় পত্র (স্ক্যানড কপি) অনলাইনে দাখিল করতে হবে।
-
১৩. মাঠ পর্যায়ে মালামাল গ্রহণকারীর স্বাক্ষর সত্যায়িত করে জাতীয় পরিচয়পত্রসহ অথরাইজেশন লেটার (স্ক্যানড কপি) অনলাইনে দাখিল করতে হবে।
-
১৪. মালামাল গ্রহণকারীর জাতীয় পরিচয় পত্র (স্ক্যানড কপি) অনলাইনে দাখিল করতে হবে।
-
১৫. নিলাম দরদাতা নিলামের মালামালসমূহ নির্বাহী প্রকৌশলী, গ্রিড দক্ষিণ-২, ডিপিডিসি -এর পূর্বানুমতি সাপেক্ষে মালামাল যেখানে যে অবস্থায় আছে সে অবস্থায় সরেজমিনে পরিদর্শন করতে হবে এবং বাস্তব অবস্থা অনুযায়ী দর প্রস্তাব করতে হবে।
-
১৬. নিলামকৃত মালামালের বিপরীতে কোন Warranty প্রযোজ্য হবে না।
-
১৭. গ্রহণযোগ্য সর্বোচ্চ দরদাতার (Technically Responsive Highest Bidder) অনুকূলে NOA প্রদান করা হবে।
-
১৮. দর প্রদানের সময় ভ্যাট/ ট্যাক্স ব্যতিরেকে মালামালের মূল্য উদ্ধৃত করতে হবে। তবে বিজয়ী দরদাতা চূড়ান্ত পর্যায়ে মূল্য পরিশোধের সময় উদ্ধৃত মূল্যের উপর সরকারি বিধি মোতাবেক ধার্যকৃত ভ্যাট/ ট্যাক্স প্রদান করতে বাধ্য থাকবেন।
-
১৯. ডিপিডিসি কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক নিলাম দরদাতাকে মূল নথি/কাগজপত্র প্রদর্শন করতে হবে। দরপত্র মূল্যায়নকালে আংশিক (Partial), জাল (Forged) বা নকল (Fake) নথি-কাগজপত্র পাওয়া গেলে দরপত্র বাতিল বলে গণ্য হবে।
-
২০. ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ দরপত্র বাতিল বলে গণ্য হবে।
-
২১. NOA প্রাপ্ত প্রতিষ্ঠান উদ্ধৃত সমুদয় অর্থ জমাদানের পর ডিপিডিসি কর্তৃপক্ষ Delivery Order ইস্যু করবেন। Delivery Order ইস্যুর ৯০ (নব্বই) দিনের মধ্যে নিলামকৃত সকল মালামাল বিজয়ী দরদাতাকে নিজ খরচে ও নিজ দায়িত্বে নির্ধারিত স্থান হতে যথাশীঘ্র গ্রহণ করতে হবে। তবে বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ডেলিভারির সময় বৃদ্ধি করা যেতে পারে। সেক্ষেত্রে জামানত বাজেয়াপ্ত করা হবে না। বর্ণিত সময়ের পর মালামালের কোন প্রকার ক্ষতি বা চুরির ক্ষেত্রে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
-
২২. NOA প্রাপ্তির ১৫ (পনেরো) দিনের মধ্যে বিজয়ী দরদাতাকে সংশ্লিষ্ট নিলামের দরপত্রে উদ্ধৃত মূল্য এবং বিধি মোতাবেক ধার্যকৃত ভ্যাট/ট্যাক্স অনলাইনে প্রস্তুত টোকেনের মাধ্যমে নির্দিষ্ট ব্যাংকে জমা দিতে হবে। টোকেনের বিপরীতে একটি ট্রানজ্যাকশনের মাধ্যমে সম্পূর্ণ টাকা এক বারে জমা দিতে হবে। আংশিক বা মেশিনে টাকা জমা গ্রহণ করা হবে না। নির্ধারিত সময়সীমার মধ্যে প্রদেয় অর্থ জমা দিতে ব্যর্থ হলে NOA টি বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট দরদাতার জামানত বাজেয়াপ্ত (Forfeit) করা হবে।
-
২৩. ডিপিডিসি কর্তৃক গঠিত ডেলিভারি কমিটির উপস্থিতিতে তাদের ছাড়পত্র অনুযায়ী মালামাল গ্রহণ করতে হবে।
-
২৪. নিলামের মালামালসমূহ “যেখানে যে অবস্থায় আছে - সে অবস্থায়” ভিত্তিতে সরবরাহ করা হবে।
-
২৫. NOA ইস্যুর পর নিলাম বিজয়ী প্রতিষ্ঠান কর্তৃক সমুদয় অর্থ পরিশোধ সাপেক্ষে অকৃতকার্য নিলাম দরদাতাগণকে জামানত ফেরত দেওয়া হবে। মালামাল ডেলিভারির পর বিজয়ী দরদাতার জামানত ফেরত দেওয়া হবে। অনিবার্য কারণবশত নিলাম দরপত্রটি বাতিল হলে সকল দরদাতার জামানত ফেরত দেওয়া হবে।
-
২৬. দরপত্র দাখিলের তারিখ, সময় ও শর্তাবলি পরিবর্তনের ক্ষমতা দরপত্র আহ্বানকারী সংরক্ষণ করেন।
-
২৭. শর্তাবলিতে উল্লেখ নাই এমন বিষয়ে কোন জটিলতার সৃষ্টি হলে দরপত্র আহ্বানকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
-
২৮. ডিপিডিসি’র ই-নিলাম পোর্টালের মাধ্যমে নিলামে অংশগ্রহণ সংক্রান্ত কোন কারিগরি সহায়তা ও ব্যাখ্যার প্রয়োজনে হলে অফিস চলাকালীন ই-নিলাম হেল্পলাইনে (ফোন: ০১৩২১১৩৭২২৭ ও ০১৩২১১৩৭২২১) যোগাযোগ করা যাবে। এছাড়াও নিলামে অংশগ্রহণের বিস্তারিত প্রক্রিয়া সম্পর্কে জানার জন্য নিম্নের লিংক দেখা যেতে পারে- (ক) FAQ: https://auction.dpdc.org.bd/Home/FAQ (খ) Manual: https://tinyurl.com/ydyrozyv
-
২৯. কোনো কারণ দর্শানো ব্যতীত কর্তৃপক্ষ নিলাম দরপত্র বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
|
| ২০ |
বিশেষ দ্রষ্টব্য |
|